এলজিইডি‘র নির্বাহী প্রকৌশলীর ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

0

বাগেরহাট সংবাদদাতা॥ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীর ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বিকেলে এলজিইডি বাগেরহাট জেলা কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, এলজিইডি বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী শরিফুজ্জামান, সিনিয়র সহকারী প্রকৌশলী জ্যোতির্ময় মোহান্ত, বাগেরহাট সদর উপজেলা প্রকৌশলী নির্মল কুমার কুন্ডু, প্রকৌশলী মোঃ সাইদুর রহমান, আলতাফ হোসেন, কৌশিক বালা, এলজিইডি কর্মকর্তা খোন্দকার জাহিদুল হক, বাদল কুমার দাশ, নীতিশ রঞ্জন গাইন, আবু ওবায়েদ প্রমুখ।