আফগানিস্তানে মাইনাস ৩৩ ডিগ্রিতে তাপমাত্রা, নিহত ৭০

0

লোকসমাজ ডেস্ক ।। আফগানিস্তানের ঘোর অঞ্চলে গত সপ্তাহে মাইনাস ৩৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময়ে শৈত্যপ্রবাহ ও প্রচন্ড ঠান্ডায় কমপক্ষে ৭০ জন মারা গেছেন। একইসাথে প্রতিকূল আবহাওয়ার প্রভাবে দেশটিতে প্রাণ হারিয়েছে প্রায় ৭০ হাজার গবাদিপশু। আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় আল জাজিরাকে এই তথ্য নিশ্চিত করেছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক এই সংবাদমাধ্যমটি। আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ ঠান্ডার কারণে মারা যাওয়া ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। এক টুইটে তিনি লেখেন, প্রকৃতির ওপর কারও হাত নেই। তবে ঠান্ডায় এমন প্রাণহানি অত্যন্ত দুঃখের বিষয়। আল জাজিরায় বলা হয়েছে, শৈত্যপ্রবাহ এবং ব্যাপক ঠান্ডা আবহাওয়ার কারণে গত সপ্তাহে আফগানিন্তানজুড়ে ৭০ জন প্রাণ হারিয়েছেন এবং আরও ৭০ হাজার গবাদি পশু মারা গেছে বলে বুধবার ওই আফগান মন্ত্রণালয় জানিয়েছে।