যশোরে বৃদ্ধার বস্তাবন্দী লাশ উদ্ধার

ছেলে শহিদুল সারাদিন মাকে খুঁজে পাননি, রাতে বাড়ির সামনে দেখেন বস্তাবন্দী লাশ

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোর শহরের বেজপাড়া এলাকায় এক বৃদ্ধার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সকিনা বেগম (৬০)। তিনি লাল চাঁদ খলিফার স্ত্রী এবং বেজপাড়া মেইন রোড এলাকার বাসিন্দা।পারিবারিক সূত্রে জানা যায়, সকিনা বেগমের ছেলে শহিদুল মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল আনুমানিক ৯টার দিকে দোকানে যান। যাওয়ার আগে তার স্ত্রী মরিয়ম তাকে বাইরে খেয়ে নিতে বলেন এবং জানান, বাসায় রান্না হয়নি। এ সময় শহিদুল তার মায়ের খোঁজ করলে তাকে বলা হয়, তিনি বাইরে তালিমে ( ধর্মীয় সভা) গেছেন। রাত আনুমানিক ১০টার দিকে বাসায় ফিরে শহিদুল তার মাকে না পেয়ে ফের খোঁজ নিলে তখনও তার স্ত্রী জানান, সকিনা বেগম বাসায় ফেরেননি। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি থানায় গিয়ে পুলিশকে অবহিত করেন।  রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে বাসার সামনে একটি বস্তার মধ্যে লাশ দেখতে পান শহিদুল।  বস্তা খুলে তিনি ও তার বোন শাহিদা বেগম তাদের মা সকিনা বেগমের লাশ দেখতে পান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কোতয়ালি থানার এসআই ফজলুল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন