বেনাপোলে ১০ কেজি গাঁজাসহ আটক ১

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বেনাপোলে বৃহস্পতিবার অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় মুনতাজ আলী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ডিবি পুলিশ জানায়,বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এসআই মো. নুর ইসলাম ও এসআই শফি আহমেদ রিয়েলের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের রঘুনাথপুর পূর্বপাড়ার আব্দুল খালেক মস্তানের ছেলে বিল্লাল হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১০ কেজি গাঁজাসহ মুনতাজ আলী নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। মুনতাজ আলী একই গ্রামের মৃত সাবেদ আলী সরদারের ছেলে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা করেছেন এসআই মো. নুর ইসলাম।