ঝিনাইদহের আলোচিত সন্ত্রাসী বিপ্লব গ্রেফতার

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহে যুবলীগ নেতা নয়ন হত্যা হত্যাচেষ্টার অন্যতম আসামি সন্ত্রাসী এনামুল কবির বিপ্লবকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার রাত দেড়টার দিকে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বিপ্লব সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত শরিফুল বিশ্বাসের ছেলে। র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন জানান, গত নভেম্বর মাসে ঝিনাইদহ সদর উপজেলার বয়ড়াতলা ফকিরপাড়া এলাকায় যুবলীগ নেতা নয়ন ইসলাম ও বাবুল আক্তারকে নৃশংসভাবে কুপিয়ে আহত করা হয়। এ ঘটনায় নয়নের পিতা জাহাঙ্গীর আলম সদর থানায় ১২ জনকে আসামি করে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। এই মামলার পলাতক আসামি এনামুল কবির বিপ্লব ঢাকার মহাখালী এলাকায় অবস্থান করছে বলে জানতে পারে র‌্যাব। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে মহাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আহত নয়নের পিতা জাহাঙ্গীর আলম বলেন, সন্ত্রাসী বিপ্লব এলাকায় একের পর এক অপরাধমূলক কর্মকান্ড ঘটিয়ে গেলেও প্রশাসন তার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়ায় সে দিনদিন আরও বেপরোয়া হয়ে ওঠে।