যশোরে আইনজীবী সমিতির নির্বাচন আজ

0

স্টাফ রিপোর্টার ॥ আজ শনিবার যশোর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে সকাল ১০টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনকে কেন্দ্র করে যশোরে আদালত পাড়া সেজেছে বর্ণাঢ্য সাজে। নির্বাচনে ১৩ টি পদের বিপরীতে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের মধ্যে- সভাপতি পদে মো. ইসহক, ইদ্রিস আলী ও শরীফ নূর মো.আলী রেজা, সাধারণ সম্পাদক পদে নুরুজ্জামান খান, মোস্তাফিজুর রহমান মুকুল ও আবু মোর্ত্তজা ছোট, দুটি সহ-সভাপতি পদে খন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল, গাজী মো. মাহফুজুর রহমান, নাসিম আহমেদ বাবু, আবুল কায়েস ও মো. সিরাজুল ইসলাম লেন্টু, যুগ্ম-সম্পাদক পদে জুলফিকার আলী, ইমদাদুল হক ইমদাদ ও ইদ্রিস আলী, দুটি সহকারী সম্পাদক পদে তাহমিদ আকাশ, আব্দুল করিম মন্ডল, মিতা রহমান, গোলাম নবী ও নব কুমার কুন্ডু, গ্রহন্থাগার সম্পাদক পদে মুস্তাকিম মোস্তফা খান ও জাহিদুল ইসলাম সুইট এবং নির্বহী সদস্য পদে আকবর হোসেন, নুর ইসলাম, বুলবুল হোসেন, রফিকুল ইসলাম, নাসিমা আক্তার রুবি, আফরোজা সুলতানা রনি ও যুথিকা ঘোষ প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ৫০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।