অভয়নগরে উপজেলা পরিষদের অফির্সাস ক্লাবের উদ্বোধন

0

 

স্টাফ রির্পোটার, অভয়নগর (যশোর)॥ অভয়নগরে উপজেলা পরিষদে অফির্সাস ক্লাবের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে উপজলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর ফিতা কেটে উপজেলা পরিষদে অফির্সাস ক্লাবের উদ্বোধন  করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)  কামরুজ্জামান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মইনুর জহুর মুকুল, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, দফতর সম্পাদক শাহিন হোসেনসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।