রামপালে ৩ মাদকসেবীর ৬ মাসের দণ্ড

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালে ৩ মাদকসেবীকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দিন দিপু আদালত বসিয়ে এ দণ্ডাদেশ প্রদান করেন। উপজেলা সহকারী কমিশনরের অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মিলন কুমার মুখার্জি উপজেলার কুমলাই ও চাকশ্রী গ্রামে অভিযান চালান । সকাল ৮ টা থেকে সোয়া ৯ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ৩ জনকে আটক করা হয়। ওই সময়ে তাদের কাছ থেকে মোট ২৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়। আটকরা হলেন, কুমলাই গ্রামের ডালিম শেখ (৩০), চাকশ্রী গ্রামের শেখ রফিকুল ইসলাম (৫০) ও তার ছেলে তরিকুল ইসলাম (২৫)।