দুঃশাসনকে হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় চলছে বিএনপির আন্দোলন,অনিন্দ্য ইসলাম অমিত

0

 

স্টাফ রিপোর্টার ॥ আগামী ২২ অক্টোবর বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশ সফলে যশোর জেলা বিএনপির প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
এ সময় তিনি বলেন, দুঃশাসনকে হটিয়ে গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির নেতৃত্বে যে আন্দোলন চলছে সেই আন্দোলন তার অভিষ্ট লক্ষ্যে দুর্বার গতিতে ছুটে চলছে। তারই ধারাবাহিকতায় আগামী ২২ অক্টোবর খুলনায় বিএনপির যে বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই সমাবেশ দলীয় নেতা কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে জনসমুদ্রে রূপ নেবে। কারণ এই কর্মসূচি কেবলমাত্র বিএনপির মধ্য সীমাবদ্ধ নেই। এরসাথে সাধারণ মানুষের সম্পৃক্ততা রয়েছে। চাল,ডাল তেল,গ্যাস বিদ্যুৎ,সারসহ সকল প্রকার নিত্যাপ্রয়োজনী দ্রব্যের উর্ধ্বগতি, সর্বোপরি সরকারের সীমাহীন দুর্নীতি, দুঃশাসন,গুম খুন,বিচার বর্হিভূত হত্যাকান্ডসহ আওয়ামী সন্ত্রাসীর প্রতিবাদে দেশের সকল জনগণ ফুঁসে উঠেছে। এই গণসমাবেশকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। সেটি অব্যাহত রেখে তারা বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশে যোগ দিয়ে বিএনপির নেতৃত্বে চলমান আন্দোলনে একাত্মতা প্রকাশের পাশাপাশি এই সরকারের প্রতি তাদের যে অনাস্থা সৃষ্টি হয়েছে সেটি জ্ঞাপন করবেন।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ,সাবিরা নাজমুল মুন্নি, মফিকুল হাসান তৃপ্তি,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো.মুছা,আব্দুস সালাম আজাদ, আলহাজ্ব মিজানুর রহমান খাঁন, একে শরফুদ্দৌলা ছোটলু, মারুফুল ইসলাম,অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল,মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, কাজী আজম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন প্রমুখ।