আলমডাঙ্গায় ভিক্ষুক পুনর্বানে আর্থিক অনুদান

0

 

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভিক্ষুক পুনর্বাসনের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বৃহষ্পতিবার সকালে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের বিকল্প কর্মসংস্থান আওতায় ৪ জন ভিক্ষুককে গরু, ১ জনকে রিক্সাভ্যান, ২ জনকে ৩ হাজার ও ২২ জনকে ২ হাজার টাকার অনুদান দেয়া হয়েছে।
আলমডাঙ্গা উপজেলা সমাজসেবা কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সিদ্দিকী সোহেলী রশিদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, জেলা সমাজকল্যাণ পরিষদের সহসভাপতি মুন্সী আলমগীর হান্নান, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আবু তালেব ও আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম।