তালায় ৫ম শ্রেণির ছাত্রী আঁখি খাতুনের রহস্যজনক মৃত্যু

0

 

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার তালায় ৫ম শ্রেণির ছাত্রী আঁখি খাতুনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার সকালে পুলিশ উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সুকদেবপুর গ্রাম থেকে মরদেহ উদ্ধার করেছে। আঁখি ওই গ্রামের মফিজুল মাহমুদের মেয়ে ও সুকদেবপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানান, বুধবার সকালে আঁখি খাতুন ঘুম থেকে না উঠলে, পরিবারের সদস্যরা দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে দেখে মেয়েটি মৃত অবস্থায় পড়ে রয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে ময়না তদন্তের জন্যে পাঠিয়েছে।
এবিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, লাশ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে, মৃত্যুর কারণ সঠিক ভাবে বলা যাচ্ছে না, পোস্ট মর্টেমের পর বিষয়টি খোলসা হবে। এবিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।