তালা সরকারি বালিকা বিদ্যালয়ে নম্বর জালিয়াতির ঘটনার অভিযোগ

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ তালার শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে পরীক্ষার নম্বর জালিয়াতির অভিযোগ উঠেছে। এর সাথে প্রধান শিক্ষকও জড়িত রয়েছেন বলেও অভিযুক্ত শিক্ষক স্বীকার করেছেন। এই জালিয়াতির অভিযোগ করেছেন বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক।
সম্প্রতি বিদ্যালয়টির ৮ম শ্রেণির অর্ধবার্ষিক হয়েছে। এই পরীক্ষায়নম্বর জালিয়াতির মাধ্যমে যোগ্য শিক্ষার্থীকে বাদ দিয়ে অন্য একজনকে মেধা তালিকায় স্থান দেওয়ার কথা উঠেছে। সিনিয়র শিক্ষক মুমতাহিনা মুক্তি কর্তৃক নম্বর জালিয়াতি ঘটেছে বলে অভিযোগ করেন ওই শিক্ষার্থীর পিতা মো.রেজাউল ইসলাম রেজা। রোববার বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এ বিষয়ে একটি অভিযোগ প্রদান করে তিনি।
অভিযোগকারী মো. রেজাউল ইসলাম রেজা জানান, তার মেয়েকে অর্ধবার্ষিক পরীক্ষায় নম্বর জালিয়াতি মাধ্যমে মেধা তালিকা থেকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে। কিন্ত অন্য একটা মেয়েকে আই সি টি খাতার নম্বর জালিয়াতি করে ৪০ মার্কস দেওয়া হয়েছে। কিন্ত আই সি টি মূল্যায়নকারী শিক্ষক জানিয়েছেন ওই মেয়েটা ৩৬ নম্বর পেয়েছে। তিনি এর প্রতিকার চান।
এ বিষয়ের মুমতাহিনা মুক্তি বলেন, যা কিছু করেছি তা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুমতি নিয়েই করেছি।
আইসিটি বিষয়ের শিক্ষক মো. আসলাম আল মেহেদী বলেন, তিনি আইসিটি বিষয়ের শিক্ষক। খাতা মূল্যায়ন করে ওই শিক্ষার্থীকে ৩৬ নম্বর দিয়েছেন। কিন্তু ইংরেজি বিভাগের একজন শিক্ষক এসে কিভাবে তার মূল্যায়নকৃত নম্বর কেটে নম্বর বাড়িয়ে দেয় তার তার জানা নেই। এতে তিনি অপমানিত হয়েছেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোক কুমার তরফদার বলেন, অভিযোগ পাওয়াগেছে । বিষয়টি দেখা হবে।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ^াস জানান, তিনি অভিযোগ পেয়েছেন। যেহেতু সরকারি প্রতিষ্ঠান সেহেতু সরকারি নিয়ম অনুযায়ী বিষয়টি দেখা হবে।