যশোরে ক্রিকেট লিগ প্যারাবোলা মেথডে বিপ্লব স্মৃতি সংসদকে চার উইকেটে হারিয়ে

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিডেট দ্বিতীয় বিভাগ (টায়ার-২) ক্রিকেট লিগের রোববারের খেলায় জয় পেয়েছে ইয়াং আর এন রোড। যশোর শামস্-উল হুদা স্টেডিয়ামে প্যারাবোলা মেথডে বিপ্লব-শহিদ স্মৃতি সংসদকে চার উইকেটে পরাজিত করে। খেলায় টসে জিতে প্রথমে বিপ্লব শহীদ স্মৃতি সংসদ ব্যাট করতে নেমে ৩৯ ওভার চার বলে সব ক’টি উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে ব্যাট হাতে রাসেল অপরাজিত ৬৫, মিজু ২৬ ও সাগর ১৮ রান করেন। দ্বিতীয় ইনিংসের খেলা শুরুতে বৃষ্টির বাধায় একঘন্টা আট মিনিট দেরিতে শুরু হয়। প্যারাবোলা মেথডে জয়ের জন্য ইয়ং আরএন রোডের জয়ের জন্য ৩২ ওভারে ১৬৩ রান নির্ধারণ করে দেওয়া হয়। তারা ২৯ ওভার চার বলে চার উইকেট হাতে রেখে জয় নিশ্চি করে মাঠ ছাড়ে। দলের পক্ষে ব্যাট হাতে রিয়াজ খান ৫৭ ও রাজিব মন্ডল ২৪ রান করেন।