শরণখোলায় ২০ কেজি ওজনের অজগর উদ্ধার

0

শরণখোলা(বাগেরহাট ) সংবাদদাতা ॥ বাগেরহাটের শরণখোলায় গৃহস্থের বাড়িতে জালে আটকা পড়া বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে সুন্দরবন সংলগ্ন খুড়িয়াখালী গ্রামের মোদাচ্ছের ধলাইয়ের বাড়ির একটি ডোবা থেকে নাইলনের জালে জড়ানো অজগরটি উদ্ধার করে সিপিজি ,ওয়াইল্ড লাইফ ও ভিটিঅরটির সদস্যরা। সাপটি রেঞ্জ অফিসে নিয়ে আসা হলে বনবিভাগের সহায়তায় বনে অবমুক্ত করা হয়। অজগরটি ধরা পড়ার আগে ওই বাড়ির তিনটি মুরগী খেয়ে ফেলে ।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম জানান,উদ্ধারকৃত অজগরটি ১৫ ফুট লম্বা এবং এর ওজন প্রায় ২০ কেজি। স্থানীয় বন সুরক্ষা কমিটির সদস্যরা সাপটি উদ্ধার করে ফরেস্ট স্টেশনে নিয়ে আসলে বনরক্ষীদের সহায়তায় বেলা ১১ টার দিকে বনে অবমুক্ত করা হয়।