রাশিয়ার বিরুদ্ধে ভোট না দেওয়ায় বাংলাদেশে টিকা পাঠাবে না লিথুয়ানিয়া

0

লোকসমাজ ডেস্ক॥ জাতিসংঘের সাধারণ পরিষদে ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দায় ভোট দানে বিরত থাকায় বাংলাদেশকে করোনার টিকা দেবে না লিথুয়ানিয়া। লিথুয়ানিয়ান ন্যাশনাল রেডিও অ্যান্ড টেলিভিশন দেশটির প্রধানমন্ত্রীর মুখপাত্র রাসা জাকিলাইটিয়েনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। প্রতিবেশী দেশ ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলা বন্ধ ও সেখান থেকে রুশ সেনাদের সরিয়ে নিতে বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদে সংখ্যাগরিষ্ঠ দেশের সমর্থনে একটি প্রস্তুাব পাস হলেও, ওই প্রস্তাবে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ। গত ৩ মার্চ ন্যাশনাল রেডিও অ্যান্ড টেলিভিশন জানায়, চলতি সপ্তাহের শুরুতে লিথুয়ানিয়ার সরকার বাংলাদেশে ৪ লাখ ৪৪ হাজার ৬০০ ডোজ ফাইজারের টিকা পাঠানোর সিদ্ধান্ত নেয়।
ইউক্রেনে সামরিক অভিযানের প্রতিবাদে জাতিসংঘ সাধারণ পরিষদের ডাকা জরুরি অধিবেশনে পাস হওয়া ওই প্রস্তাবে ১৯৩টি সদস্য দেশের মধ্যে ১৪১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। এ প্রস্তাবের পক্ষে ভারত, পাকিস্তন ও চীনসহ ৩৫টি দেশের মধ্যে বাংলাদেশও ভোট দেওয়া থেকে বিরত ছিল। বিপক্ষে ভোট দেয় রাশিয়াসহ বেলারুশ, ইরিত্রিয়া, উত্তর কোরিয়া ও সিরিয়া। রোববার ইউক্রেন ইস্যুতে জাতিসংঘে বাংলাদেশের ভোটদানে বিরত থাকাকে ‘শান্তির পক্ষে অবস্থান’ বলে অভিহিত করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।