আজ বরেণ্য ক্রীড়া সংগঠক শামস্-উল-হুদার ৩৫তম মৃত্যুবার্ষিকী

0

স্পোর্টস রিপোর্টার ॥ আজ ১৪ ফেব্রুয়ারি দেশবরেণ্য ক্রীড়া সংগঠক যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শামস্-উল-হুদার ৩৫তম মৃত্যুবার্ষিকী। ১৯৮৭ সালের এই দিনে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। বরেণ্য ক্রীড়া সংগঠক শামস্-উল-হুদার মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থা, তার পরিবার ও শামস্-উল-হুদা ফুটবল একাডেমি আজ এবং আগামী পরশু বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে দোয়া মাহফিল, দুস্থদের মাঝে খাবার বিতরণ। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আজ সোমবার বাদআছর সংগঠনের কার্যালয়ে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া মাহফিলে জেলা ক্রীড়া সংস্থার সকল নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক ইয়াকুব কবির। এদিকে, শামস্-উল-হুদার পরিবারের উদ্যোগে দুপুরে এতিমদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হবে। বাদআছর ঘোপ বাইতুল হুদা জামে মসজিদে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আগামী বুধবার বাদআছর হামিদপুরে তার নামে প্রতিষ্ঠিত শামস্-উল-হুদা ফুটবল একাডেমির আয়োজনে একাডেমি মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।