ঝিকরগাছায় বীর মুক্তিযোদ্ধাজহুরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম (৮০) হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার রাতে ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার বাদজোহর ধানপোতা স্কুল মাঠে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে শিমুলিয়া ইউনিয়নের শ্রীরামকাটি গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি স্ত্রী, ২ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজার আগে গার্ড অব অনার প্রদান করেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হক। এ সময় থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীসহ বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। মরহুমের নামাজে জানাজায় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির, উপজেলা বিএনপির আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু, যুগ্ম-আহ্বায়ক ইমরান হাসান নিপুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সহ-সভাপতি পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, সহ-সভাপতি রমজান শরীফ বাঁদশা, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, যুগ্ম-সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান সেলিম রেজা, শিমুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, সাবেক চেয়ারম্যান শফিউদ্দিনসহ রাজনৈতিক সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।