শার্শায় ইজিবাইকের নিচে চাপা পড়ে শিশু নিহত

0

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শার বালুন্ডা গ্রামে ইজিবাইকের চাপায় হুসাইন নামের ৩ বছরের এক শিশু নিহত হয়েছে। রোববার দুপুরে জামতলা- বালুন্ডা সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত হুসাইন বালুন্ডা গ্রামের আব্দুল গফ্ফারের ছেলে। প্রত্যক্ষ্যদর্শীজানায় শিশু হুসাইন খেলতে খেলতে রাস্তায় উঠে পড়ে। এসময় বালুন্ডা থেকে ইছাপুর গামী একটি ইজিবাইকের নিচে চাপা পড়ে হুসাইন ঘটনাস্থলেই নিহত হয়।পরে ইজিবাইক চালককে স্থানীয়রা আটক করে।