যশোরে ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির নির্বাচিতদের শপথ গ্রহণ

0

বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি যশোর জেলা শাখার নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গতকাল শুক্রবার সকালে নড়াইল বাসস্ট্যান্ড সমিতির কার্যালয়ে হয়। এ সময় ২০২২-২৩ সালের নির্বাচিত পরিষদ সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মো. সামছুল আলম স্বপনসহ সকলেই উপস্থিত ছিলেন। নির্বাচিতদের শপথ পাঠ করান নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. আবু তালেব বাচ্চু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির বর্তমান সভাপতি মো. আশরাফুল ইসলাম বাবু। বিজ্ঞপ্তি