সাতক্ষীরায় নদী রক্ষা বিষয়ক কমর্শালা অনুষ্ঠিত

0

সাতক্ষীরা সংবাদদাতা ॥ সাতক্ষীরায় নদ-নদী দখল, দূষণ এবং অন্যান্য অপব্যবহার প্রতিরোধ ও নদী রক্ষা শীর্ষক জেলা কর্মশালা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রকল্প পরিচালক ও ৪৮ নদী সমীক্ষা প্রকল্পের যুগ্ম সচিব মো. ইকরামুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন ও পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি।