প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট বুধবারের খেলায় জয় পেল ম্যাগপাই ক্লাব

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের গতকাল বুধবারের খেলায় জয় পেয়েছে ম্যাগপাই ক্লাব। যশোর শাসম্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা সূর্য্য সংঘকে ৬০ রানে পরাজিত করে। টসে হেরে প্রথমে ম্যাগপাই ক্লাব ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে ব্যাট হাতে মহাসিন আহমেদ সর্বোচ্চ ৫৮, সাইফুল ইসলাম ৪৫ এবং শহিদুজ্জামান ২০ রান সংগ্রহ করেন। বল হাতে সূর্য্য সংঘের রনি, অমি ও শয়ন ২টি করে এবং আরিফুল ১টি উইকেট লাভ করেন। জয়ের জন্য তারা ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৯ ওভার ২ বলে ১০৯ রানে তাদের ইনিংস গুটিয়ে ফেলে। দলের পক্ষে রিফাত সর্বোচ্চ ৪১, রনি ২৪ এবং আরিব ১৪ রান সংগ্রহ করেন। বল হাতে ম্যাগপাই ক্লাবের মাসুম বিল্লাহ ৪টি, মিলন বিশ্বাস ৩টি, নামিন সিদ্দিকী ২টি এবং সুমন হোসেন ১টি করে উইকেট লাভ করেন। আজকের খেলা আরএন রোড ক্রীড়া চক্র এবং রাইজিং স্টার ক্লাব।