যশোরের সাংস্কৃতিক সংগঠক ইশরাত সাহেদ টিপের পিতার মৃত্যু

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের সাংস্কৃতিক সংগঠক কাজী ইশরাত সাহেদ টিপের পিতা কাজী এ সাহেদ মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোন অফিস পাড়ার বাসিন্দা মৃত কাজী সাঈদুর রহমানের ছেলে কাজী এ সাহেদ রবিবার রাত ১০ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে শহরের কুইন্স হসপিটালে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিন দুই মেয়ে রেখে গেছেন। সোমবার বাদ জোহর চৌরাস্তায় কোতয়ালি জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমের বড় মেয়ে কাজী ইশরাত সাহেদ টিপ জানান, নামাজে জানাজা শেষে তাঁর বাবার মরদেহ শহরের খড়কী কবরস্থানে দাফন করা হয়েছে। উল্লেখ্য, যশোর শহরের লোন অফিসপাড়ার এ পরিবারটির সাংস্কৃতিক অঙ্গনে সুপরিচিতি রয়েছে। প্রয়াত কাজী এ সাহেদের স্ত্রী প্রয়াত … যশোর শহরের ইসলামিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকা ছিলেন। বড় মেয়ে কাজী ইশরাত সাহেদ টিপ যশোরের উল্লেখযোগ্য সকল ধরনের সাংস্কৃতিক কর্মকা-ে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। ছোট মেয়ে কৃতি নৃত্য ও চিত্রশিল্পী কাজী মুশাররত সাহেদ টুই বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।