কুয়াদা (যশোর) সংবাদদাতা ॥ যশোর সদরের সতীঘাটা বাজারের ত্রি-বার্ষিক পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শনিবার রাতে বাজারের আমতলা মোড়ে কমিটির আহ্বায়ক বিল্লাল হোসেনের সভাপতিত্বে সকল ব্যবসায়ীর মতামতের ভিত্তিতে ১১ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটিতে ফশিয়ার রহমান সভাপতি, রেজাউল করিম, আব্দুল আজিজ সহ-সভাপতি, অহেদুজ্জামান সাধারণ সম্পাদক, আনারুল ইসলাম সহ-সম্পাদক, রবিউল ইসলাম কোষাধ্যক্ষ, ইমরান হোসেন দফতর সম্পাদক, আফজাল হোসেন প্রচার সম্পাদক, বিল্লাল হোসেন পরিবেশ সম্পাদক, শহিদুল ইসলাম বাবলু ও তরিকুল ইসলাম সদস্য নির্বাচিত হন।



