আমাকে ফাঁসানো হয়েছে, দাবি রাজ কুন্দ্রার

0

লোকসমাজ ডেস্ক॥ পর্নকাণ্ডে অবশেষে মুখ খুললেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পর্নকাণ্ডে নিজের অবস্থান স্পষ্ট করলেন রাজ। রাজ কুন্দ্রা জানিয়েছেন, পর্নকাণ্ডের নামে আমার বিরুদ্ধে প্রচুর ভুয়ো খবর রটেছে। অনেকেই এই সময়ের সুযোগ নিয়ে আমাকে বদনাম করেছে। আমি এতদিন এসব নিয়ে চুপ থাকার মানে এই নয় যে, এগুলো আমি মেনে নিয়েছি। আমার চুপ থাকাটা দুর্বলতাও নয়। আমি কখনই পর্ন ছবির ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম না। এখনও জড়িত নই।
যেহেতু গোটা বিষয়টা এখনও আইনের হাতে তাই এসব নিয়ে এর থেকে বেশি কিছু মন্তব্য করতে চাই না। আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে। সত্যিটা একদিন সামনে আসবেই। সমস্যা হচ্ছে, এ সব ঘটনায় সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে আমার পরিবার। যা সহ্য করা আমার পক্ষে খুবই কষ্টকর। এটা দুঃখজনক। গত ১৯ জুলাই গ্রেপ্তার করা হয়েছিল শিল্পার স্বামীকে। ২০ সেপ্টেম্বর, ৫০ হাজার টাকার বিনিময়ে তার জামিন মঞ্জুর করে মুম্বইয়ের আদালত। ঘটনার সূত্রপাত হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারি মাসে।
শোনা যায়, সেই সময় নারীদের দিয়ে পর্ন ফিল্ম শুট করানোর অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করে মুম্বই পুলিশ। সেই সূত্র ধরেই অভিনেত্রী গেহনা বশিষ্ঠকে গ্রেপ্তার করা হয়। গেহনার সূত্র ধরেই নাকি রাজের পর্ন ফিল্মের ব্যবসায় জড়িত থাকার হদিশ পায় পুলিশ।