খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৭২ শিশু

সবচেয়ে ভয়াবহ অবস্থা কুষ্টিয়া জেলার

0

খুলনা ব্যুরো : খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৭২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  সোমবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মুজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে পাওয়া তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে রবিবার বিকেল পর্যন্ত বিভাগের ১০ জেলায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা ১ হাজার ৮৬৫ শিশু। এছাড়া গত ২৪ঘন্টায় হাসপাতালে ভর্তি ৭১জন। গত একমাসে মারা গেছে ১০ জন। বিভাগের মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা কুষ্টিয়া জেলার। কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি সর্বোচ্চ ৫৮৭ শিশু।
এছাড়া মাগুরায় ২৬৯, যশোরে ৩৩৯ শিশু, খুলনায় ১৫৮, মেহেরপুরে ১৩৬, সাতক্ষীরায় ৭৮, ঝিনাইদহে ৮০, নড়াইলে ৯০, বাগেরহাটে ৮৫ এবং চুয়াডাঙ্গায় ৪৩ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
এদিকে, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৭২শিশু। এরমধ্যে কুষ্টিয়ায় ২৫, সাতক্ষীরায় ২, খুলনায় ৮, যশোরে ৭, বাগেরহাটে ২, চুয়াডাঙ্গায় ২, ঝিনাইদহে ২, মাগুরায় ৫, নড়াইলে ১২ ও মেহেরপুরে ৭ শিশু ভর্তি হয়েছে।।