যশোর টাউন হল মাঠে দুই দিন পড়ে থাকা মোটরসাইকেলটি কার?

শনিবার রাত থেকে মোটরসাইকেলটি রয়ে যশোর টাউন হল মাঠে। মালিক খুঁজছে পুলিশ

0
jashore-motorcycale

স্টাফ রিপোর্টার,লোকসমাজ:
যশোর শহরের টাউন হল মাঠে দুই দিন ধরে একটি মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় রয়েছে। যা নিয়ে কৌতূহল ও প্রশ্নের সৃষ্টি হয়েছে—গাড়িটি আসলে কার?

স্থানীয়রা জানায়, গত শনিবার রাত থেকে মোটরসাইকেলটি মাঠে থাকতে দেখা যায়। রাত পেরিয়ে রোববার সারাদিনেও কেউ সেটি নিতে না আসায় স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দেয়। পরে রোববার রাত ১০টার দিকে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা টাউন হল মাঠে গিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যান।

পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এটিএসআই নাসির উদ্দিন তালুকদার সোমবার সকালে জানান, এখনও পর্যন্ত মোটরসাইকেলটির মালিকের সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তিনি আরও জানান, মোটরসাইকেলটির বিষয়ে কোনো তথ্য জানা থাকলে ০১৭১২৬৭৪৯৮৭ মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।