এক কাতল মাছ ৬৮ হাজার টাকায় বিক্রি [ভিডিও]

রাজবাড়ীর পদ্মায় জেলের জালে আটকা পড়া একটি কাতল মাছ ৬৮ হাজার ৮০ টাকায় বিক্রি করা হয়েছে। মাছটির ওজন ছিলো ২৯ কেজি ৬শ গ্রাম। সোমবার সকাল ৬ টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের অদুরে পদ্মা ও যমুনার মোহনায় জেলে জমির হলদারের জালে মাছটি ধরা পড়ে। জেলে জমির হলদার বলেন, ভোর রাতে সে তার দল নিয়ে পদ্মায় মাছ শিকারে যায়। দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে অদূরে জাল ফেলেন তারা। সেখান থেকে জাল তুলতেই বড় একটি কাতল জালে আটকা পড়ে। পরে দৌলতদিয়া মৎস আড়তে ওজন দিয়ে দেখা যায় ২৯ কেজি ৬শ গ্রাম। স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, ভোরে দৌলতদিয়া মৎস আড়তে মাছটি নিয়ে আসে জেলে জমির হলদার। সেখান থেকে মাছটি নিলামে ২ হাজার ২৫০ টাকা কেজি দরে ৬৬ হাজার ৬০০ টাকায় মাছটি কিনে নেয় স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা । পরে মোবাইল ফোনে যোগাযোগ করে এক প্রবাসীর কাছে কেজি প্রতি ৫০ টাকা লাভে ৬৮ হাজার ৮০ টাকায় বিক্রি করা হয়।

0