কলারোয়ায় এইচএসসি পরীক্ষার্থীদের করোনা প্রতিষেধক টিকা প্রদান

0

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার কলারোয়ায় ২০২১ সালের এইচএসসি, আলিম ও ভোকেশনাল পরীক্ষার্থীদের করোনা ভাইরাস প্রতিষেধক ফাইজারের টিকা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে কলারোয়ার শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ থেকে এই টিকা দেওয়া হয়।কলারোয়ার কাজীরহাট কলেজের অধ্যক্ষ এস এম শহিদুল আলম জানান, কলারোয়া উপজেলার প্রত্যেকটি কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষদের মতামতের ভিত্তিতে শেখ আমানুল্লাহ কলেজ টিকা দেওয়ার ভেন্যু হিসেবে কেন্দ্র নির্ধারণ করা হয়। সে মোতাবেক সরকারের সিদ্ধান্ত অনুযায়ী উপজেলার প্রত্যেকটি প্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার্থীদের করোনা ভাইরাস প্রতিষেধক ফাইজারের টিকা প্রথম ডোজ দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান জানান, কলারোয়া উপজেলার প্রত্যেকটি কলেজ ও মাদরাসার এইচএসসি, আলিম ও ভোকেশনালের ২০২১ সালের পরীক্ষার্থী ২ হাজার ২০২ জনকে টিকা দেওয়া হয়েছে। সরকারের সিদ্ধান্ত মোতাবেক প্রত্যেক পরীক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হয়েছে। উপজেলার শেখ আমানুল্লাহ কলেজকে কেন্দ্র নির্ধারণ করে ৬টি বুদ তৈরি করে স্বাস্থ্যকর্মীরা করোনা প্রতিষেধক এই টিকা প্রদান করেন।