শরণখোলায় পুষ্টি বিষয়ক পটগান

0

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাটের শরণখোলায় শিশু পুষ্টি বিষয়ক সচেতনতামূলক পটগান প্রদশর্নী হয়েছে। রোববার বিকেলে উপজেলার তাফালবাড়ি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ পটগান প্রদর্শিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার খাতুনে জান্নাত, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড প্রোগ্রাম ডাইরেক্টর গ্রীটা ফিজগার্ল্ড, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফরিদা ইয়াসমীন, শরণখোলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম, সিএসও ক্যাম্পেইন কো-অর্ডিনেটর তসলিম আহম্মমেদ টংকর, প্রোজেক্ট কো-অর্ডিনেটর খালেদ হোসেন মুন, নিউট্রেশন কো-অর্ডিরেটর হোসনেয়ারা, শরণখোলা উপজেলা কো-অর্ডিনেটর ফরিদুজ্জামান ও ওয়াস ও্যান্ড সিএসও মোবিলাইজার সুমাইয়া পারভীন। পরে কুইজ প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ করা হয়।