তরিকুল ইসলামের মৃত্যু বার্ষিকী উপলক্ষে ঝিকরগাছায় স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, যশোর উন্নয়নের কারিগর মরহুম তরিকুল ইসলাম এর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঝিকরগাছা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের একাংশের উদ্যোগে মোবারকপুর ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসায় অধ্যায়নরত হাফেজ ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। শনিবার বিকালে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ইসমাইল হোসেন সোহাগ। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক রাশেদুল মোমিন সুজন, উপাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক নাজমুল আরাফাত রাচি, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ন আহবায়ক সাইফুল আলম পিকুল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব- সাগর হোসেন , উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল নাজমুল হুদা পাশা সোহেল, যুগ্ন আহ্বায়ক মনিরুল ইসলাম, ইসাহাক আলী, পৌর যুগ্ন আহ্বায়ক জাকির হোসেন, স্বেচ্ছাসেবকদল নেতা আরিফুল ইসলাম শিমুল, মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, হেলাল উদ্দিন, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আল আমিন, ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিন আলম বিপ্লব, কলেজ ছাত্রদলের আহ্বায়ক আল রেজা সাগর প্রমূখ।