লেবুতলায় তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

0

খাজুরা (যশোর) সংবাদদাতা ॥ যশোর সদরের লেবুতলায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে লেবুতলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু। আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি লিয়াকত মোল্লা, যুগ্ন আহ্বায়ক শরিফুল ইসলাম, বিএনপি নেতা মাহাবুবুর রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুর রব প্রমুখ। সভার পরে দোয়া অনুষ্ঠানে মুনাজাত শেষে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।