কেশবপুরে শ্যামাপূজায় কালো কাপড়ে মুখে ঢেকে ১৫ মিনিট নীরবতা পালন

0

স্টাফ রিপোর্টার (কেশবপুর) যশোর ॥ কেশবপুরে গত বৃহস্পতিবার রাতে শ্যামাপূজা হয়েছে। এদিন সন্ধ্যা ছয়টার সময় কেন্দ্রীয় কালী মন্দির, পাঁজিয়া কালী মন্দির, মূলগ্রাম কালী মন্দির, মহামায়া কালী মন্দির, কালীতলা কালী মন্দির, মির্জানগর কালী মন্দির, সেনবাড়ি পূজা মন্ডপসহ প্রায় সকল মন্দিরে কালো কাপড় মুখে ঢেকে দর্শনার্থী এবং স্ব স্ব মন্দির কমিটির নেতৃবৃন্দ ১৫ মিনিট নীরবতা পালন করেন। শুক্রবার প্রতিমা বির্সজন দেয়া হয়। প্রেসক্লাব সংলগ্ন মহামায়া কালী মন্দিরে পূজার আয়োজক প্রশান্ত সাহা বলেন, ‘বৃহস্পতিবার শ্যামাপূজার ঘট উদ্বোধনের সময় মুখে কালো কাপড় বেঁধে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আমরা নিরবতা কর্মসূচি পালন করি। ২০০০ সাল থেকে এই মন্ডপে পূজা করে আসছি।’ কেশবপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সিনিয়র সহসভাপতি দুলাল চন্দ্র সাহা বলেন ‘সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াও’ সম্বলিত ব্যানার মন্দিরগুলোতে টাঙিয়ে দেওয়া হয়। শুধুমাত্র ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রয়েছে পূজা।’