যশোরে জনউদ্যোগের সম্প্রীতি র‌্যালি

0

সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে যশোরে সম্প্রীতি র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে জনউদ্যোগের আয়োজনে দড়াটানা ভৈরব চত্বর থেকে এ র‌্যালি শুরু হয়। সম্প্রীতি সমাবেশে সংগঠনটির আহবায়ক প্রকৌশলী নাজির আহমেদ, দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলা,সাংবাদিক রুকুনউদ্দৌলাহ, সিপিবি যশোর জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মজনু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান প্রমুখ বক্তব্য দেন।- বিজ্ঞপ্তি