কুয়াদায় ‘তারুণ্যের আলো’র মানববন্ধন

0

কুয়াদা (যশোর) সংবাদদাতা ॥ ‘ধর্ষকের উল্লাস, ধর্ষিতার কান্না, মেনে নেবো আর না’-এই স্লোগানকে সামনে রেখে যশোরের কুয়াদায় মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে। বুধবার কুয়াদা বাজারে স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্যের আলো’ নারীর প্রতি সহিংসতা রোধ ও ধর্ষণের প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করে। এ সময় বক্তব্য রাখেন, তারুণ্যের আলোর সভাপতি রাজিবুল ইসলাম, প্রধান নির্বাহী ফারদিন হাসান রকি, রামনগর ইউনিয়ন শাখার সভাপতি নূর মোহাম্মদ, ভোজগাতী ইউনিয়ন শাখার সভাপতি খাইরুল ইসলাম, ঢাকুরিয়া ইউনিয়ন শাখার সহ-সভাপতি তাজুল ইসলাম ইমন, সাধারণ সম্পাদক রিফায়েত হোসেন প্রমুখ। বক্তারা দেশে চলমান নারীর প্রতি সহিংসতারোধ, ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ, ধর্ষকের বাড়িতে লাল সাইনবোর্ড টানানোসহ ধর্ষকের কঠোর শাস্তির দাবি জানান।