তালায় স্বাস্থ্য কর্মকর্তা প্রকৌশলীসহ ৫ জনের করোনা পজিটিভ

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, অফিস সহকারী, উপজেলা প্রকৌশলীসহ ৬ জনের করোনা পজিটিভ রেজাল্ট এসেছে। তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার (৩৬), অফিস সহকারী (৫৮), উপজেলা প্রকৌশলীসহ (৫৮) পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে তালা হাসপাতালের করোনা পজিটিভ রির্পোটের তালিকায় নাম থাকা এক ব্যক্তির বাড়ি পাইকগাছা উপজেলায়। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের ডা. জয়ন্ত সরকার রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে তালা উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা মোট ২৯।