যশোরে ইয়াবাসহ দু যুবক আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ৫০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে। গত শুক্রবার রাতে রুপদিয়ার ঈগল পেট্রোল পাম্পের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো যশোর সদর উপজেলার ভাতুড়িয়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে ফেরদৌস হাসান আকাশ ও একই এলাকার মৃত সাহেব আলী মুহুরির ছেলে মিরাজ। নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের এএসআই স্বরজিৎ বিশ^াস জানান, শুক্রবার রাতে গোপন সূত্রে সংবাদ পেয়ে ওই পাম্পের সামনে অভিযান চালানো হয়। কিন্তু পুলিশ দেখে তারা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পিছু ধাওয়া করে তাদের আটক করে পুলিশ। পরে তাদের দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।