ছেলের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন পরিবারের

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লা গ্রামের ব্র্যাককর্মী সাইফুল ইসলাম হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে পরিবার। বুধবার দুপুর সাড়ে ১২ টায় চুয়াডাঙ্গা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পিতা আব্দার রহমান তার ছেলে সাইফুল ইসলাম হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন নিহত সাইফুল ইসলামের পরিবারের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন নিহত সাইফুলের চাচা মুনসুর আলী, ভাই মিজানুর রহমানসহ পরিবারের অন্যান্য সদস্য। মানববন্ধনে সাইফুল ইসলাম হত্যাকারীদের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।