শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে খুলনা মহানগর বিএনপির কর্মসূচি ঘোষণা

0

খুলনা ব্যুরো ॥ মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের রূপকার, বাংলাদেশী জাতীয়তাবাদের স্থপতি, ১৯ দফা কর্মসূচির আলোকে স্বনির্ভর দেশ গড়ার কারিগর, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাত বার্ষিকী ৩০ মে। করোনাভাইরাসে লকডাউনের কারণে বিএনপির সংগ্রামী মহাসচিব ফকরুল ইসলাম আলমগীর ঘোষিত শাহাদাত বার্ষিকীর কর্মসূচির আলোকে খুলনা মহানগর বিএনপি তিন দিনের কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে, ৩০ মে শনিবার বিএনপির সকল দলীয় কার্যালয়ে সূর্যোদয়ের সাথে সাধে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন। শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৩১ মে ও ১ জুন প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত খুলনা জেলার কয়রা উপজেলা ও সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় ক্ষতিগ্রস্ত উপকূলবাসীর মাঝে ত্রাণ বিতরণ করা হবে। এবার আলোচনা সভা, দোয়া ও তবারক বিতরণের কর্মসূচি জনসমাবেশ ও শোক মিছিল কর্মসূচি পরিহার করা হয়েছে। বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীকে ঘরে এবং নিরাপদ থাকার আহ্বান জানিয়েছেন। কর্মসূচি সফলের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি।