আম্পানে বাঘারপাড়ায় নিহত গৃহবধূর পরিবারকে বিএনপির সহায়তা

0

স্টাফ রিপোর্টার ॥ সুপার সাইকোন আম্পান ঝড়ের সময় কোরআন তেলাওয়াতরত অবস্থায় গাছচাপায় নিহত যশোরের বাঘারপাড়ার দরাজহাট ইউনিয়নের বুধোপুরের সেই ডলি বেগমের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বাঘারপাড়া থানা ও পৌর বিএনপি। গত ২৩ মে রাতে ঘূর্ণিঝড়ে তিনি নিহত হন। বাঘারপাড়া থানা যুবদল নেতা এখলাছ হোসেন জানান, বৃহস্পতিবার সকালে বাঘারপাড়া পৌর বিএনপি নেতা সাবেক পৌর মেয়র আব্দুল হাই মনা, থানা বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মশিয়ার রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপজেলার বুধোপুর গ্রামে যান। এসময় নেতৃবৃন্দ নিহত ডলি বেগমের পরিবারের খোঁজখবর নেন এবং বিএনপির পক্ষ থেকে তার স্বামী আব্দুস সাত্তার ও শশুরের হাতে নগদ অর্থ তুলে দেন। এসময় সেখানে দরাজহাট ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।