অভয়নগরে আনসার ও ভিডিপি সদস্যদেরকে খাদ্য সহায়তা

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর ॥ করোনা পরিস্থিতিতে যশোরের অভয়নগরে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এই খাদ্য বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হুসেইন খাঁন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ে অধ্য রবিউল হাসান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আজিজুল ইসলাম, নওয়াপাড়া প্রেসকাবের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মল্লিক প্রমুখ।