অভয়নগরে রিপন হত্যায় স্ত্রীসহ তিন নারী আটক, পিতার মামলা

0

স্টাফ রিপোর্টার,অভয়নগর(যশোর)॥ যশোরের অভয়নগরে দিন মজুর রিপন গাজী হত্যার ঘটনায় গতকাল শনিবার ৯ জনকে অসামি করে তার বাবা শুকুর আলী মামলা করেছেন। এ ঘটনায় পুলিশ নিহত রিপনের স্ত্রী, শাশুড়ি ও খালা শাশুড়িকে আটক করেছে । মামলার বিবরণে জানা গেছে, রিপন গাজীর স্ত্রীর সাথে দীঘদিন ধরে ইব্রহিম হোসেনের পরকীয়া সম্পর্ক চলে আসছিল । এই নিয়ে সংসারে অশান্তি দেখা দেয়ায় স্বামী স্ত্রীর প্রায় ঝগড়া ঝাটি লেগে থাকতো। ঘটনার দিন ১৩ মার্চ রাতের যেকোন সময় আসামিরা রিপন গাজীকে হত্যা করে নিজেদের রক্ষা করতে ট্রেন দূর্ঘটনায় মারা গেছে বলে অপপ্রচার চালায়। ওইদিন সকালে রিপন গাজীর আত্মীয়রা খবর পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ উপজেলার একতার পুর গ্রামের আলাল কাজীর বাড়ির পিছনের বাগান থেকে রিপনরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০শয্যা হাসাপাতালের মর্গে পাঠায়। এই ঘটনার পর অভয়নগর থানায় নিহত রিপনের বাবা শুকুর আলী বাদী হয়ে গতকাল শনিবার অভয়নগর থানায় ৯জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিরা হলো উপজেলার ধোপদী গ্রামের মিজান সরদারের ছেলে ইব্রাহিম সরদার,একতার পুর তালতলার ওমর আলীর স্ত্রী নিহত রিপনের খালা শাশুড়ি আমেনা বেগম, খুলনার দৌলতপুর মহাশ্বারপাশার উত্তর বনি পাড়ার মান্দার ফকিরের ছেলে খোকন ফকির, মনিরুল ইসলাম ফকির,একতার পুর তালতরা গ্রামের পাচু শেখের ছেলে শরিফুল শেখ, পিতা অজ্ঞাত শাহাজান, নিহত রিপনের স্ত্রী শাহানাজ, শাশুড়ি বেবি, সিরাজের স্ত্রী ও পৌর কাউন্সিলর রাশিদা বেগম। পুলিশ অভিযান চালিয়ে রিপনের স্ত্রী শাহানাজ বেগম, শাশুড়ি বেবি ও খালা শাশুড়ি আমেনা বেগমকে আটক করেছে। তবে নিহত রিপনের লাশ সরিয়ে নিতে সহযোগীতাকারী রাজঘাট এলাকার রফিককে এই মামলায় রহস্যজনকভাবে আসামি করার হয়নি। এই নিয়ে জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।