তালার জালালপুরে শিক্ষা প্রতিষ্ঠানে সিলিংফ্যান ও ডিকশনারি বিতরণ

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এলজি এসপি-৩ প্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ডিকশনারি প্রদান করা হয়েছে। রবিবার সকাল ১১ টায় জালালপুর ইউনিয়ন পরিষদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্যান ও ডিকশনারি বিতরণ করেন ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু। ১৬ টি প্রাইমারি বিদ্যালয়, পাঁচটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসায় ৭০ টি ফ্যান ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ১ হাজার ছয়টি ডিকশনারি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব রুবায়েত হোসেন, ইউপি সদস্য শেখ আব্দুর রশিদ, আনারুল ইসলাম, গোলাম মোস্তফা, পলাশ কুমার ঘাষ, গোলদার আশরাফুল, শেখ আব্দুর রাজ্জাক, মো. মনিরুজ্জামান, শিক্ষক আজহারুল ইসলাম, আব্দুর রকিব গোলদার, সন্তোষ কুমার দাশসহ অন্যান্যরা।

ভাগ