কেশবপুরে এতিম শিশুর পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ যশোরের কেশবপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের অন্তর্ভূক্ত বালিয়াডাঙ্গা গ্রামে অসহায় শিশুটির বসবাস। শান্ত দাস ও লতা দাসের পরিবারে জন্মগ্রহণ করে প্রশান্ত দাস । ভাগ্যের নির্মম পরিহাস। মাত্র ২১ দিন পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান শিশুটির বাবা শান্ত দাস। এরপর মা নিজে রোগে আক্রান্ত হয়ে পড়ায় বাবার বাড়ি চলে যান শিশু প্রান্তকে রেখে। এ খবর পেয়ে তার শিশুটির পাশে দাঁড়ায় কেশবপুরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। সোমবার দুপুরে কেশবপুরের স্বেচ্ছাসেবী সংগঠন আস্থা পল্লী উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি শিশুটিকে খাদ্যসামগ্রী ও পোশাক প্রদান করেছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, আস্থা সমিতির সভাপতি আবু সালেহ মোছা, সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা, কেশবপুর প্রেসকাবের যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে, বালিয়াডাঙ্গা কালভেরী ব্যাপিস্ট চার্চের চেয়ারম্যান স্টিফেন বিশ্বাস, মকবুল হোসেন, ইন্দ্রজিৎ সাহা প্রমুখ।

ভাগ