যশোরে তিন ছিনতাইকারী আটক, ছুরি উদ্ধার

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে এক ব্যক্তিকে বেঁধে রেখে পৌনে লাখ টাকা ও বাইসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত ৩ জনকে ছোরাসহ আটক করেছেন স্থানীয় জনতা। সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের গোয়ালদাহ জামতলা এলাকায় গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
ঝিকরগাছা উপজেলার কাশিপুর গ্রামের আসমত মোড়লের ছেলে ওসমান মোড়ল জানান, তিনি গাড়ির বডিমিস্ত্রি। যশোর শহরের বকচরে মায়ের দোয়া গ্যারেজে কাজ করেন। গত মঙ্গলবার তিনি একটি গাড়ির বডি তৈরির অর্ডার পেয়েছেন। এ জন্য অগ্রিম হিসেবে তাকে ৭৫ হাজার টাকা দেয়া হয়েছে। রাতে এই টাকা নিয়ে তিনি গ্যারেজ থেকে বাইসাইেেকলে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে আটটার দিকে চাঁচড়া ইউনিয়নের গোয়ালদাহ জামতলার মোড়ে পৌঁছালে ৫ জন ছিনতাইকারী তার ওপর চড়াও হয়। তারা এ সময় ছোরার ভয় দেখিয়ে তার কাছ থেকে ৭৫ হাজার টাকা, বাইসাইকেল ও একটি মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়। তাকে মারধরও করা হয়। পরে মাফলার দিয়ে তার হাত বেঁধে পাশের বিলের মধ্যে ফেলে রাখে দুর্বৃত্তরা। কিন্তু তিনি কোনক্রমে হাতের বাঁধন খুলে চিৎকার করতে করতে ছিনতাইকারীদের ধাওয়া করেন। তার চিৎকার শুনে আশপাশের ছুটে এসে ধাওয়া করে ৩ জন ছিনতাইকারীকে ধরে ফেলেন। তাদের কাছ থেকে একটি বড় ছোরা উদ্ধার করা হয়। তবে টাকা ও বাইসাইকেল নিয়ে অপর দুজন পালিয়ে যেতে সম হয়। চাঁচড়া ফাঁড়ি পুলিশের এসআই আ ফ ম মনিরুজ্জামান জানান, ুব্ধ জনতা আটক ৩ জনকে বেধড়ক পিটিয়েছেন। আটককৃতরা হচ্ছে-যশোর শহরের নীলগঞ্জের মোমিন হোসেনের ছেলে হাসান (২০), নাজির শংকরপুর হাজারিগেটের আব্দুল মান্নানের ছেলে সৌখিন (২২) ও আব্বাস আলীর ছেলে বাচ্চু (২০)। এদেরকে হাসপাতাল থেকে চিকিৎসা দেয়া হয়েছে।