ঝিকরগাছায় সরকারি তহবিল থেকে ১১ পরিবারকে নগদ সহায়তা দিলেন নারী এমপি

0
ছবি: সংগৃহীত।

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছায় গুরুতর অসুস্থ ব্যক্তি এবং দুস্থ পরিবারের সদস্যদের মাঝে সরকারি ঐচ্ছিক তহবিলের নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে ঝিকরগাছায় সংরক্ষিত নারী আসন-৩১৪-এর সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নির রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ তুলে দেওয়া হয়।

সহায়তা প্রাপ্তদের মধ্যে রয়েছেন উপজেলা কৃষক দলের গুরুতর অসুস্থ সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং ২০০৯ সালে সন্ত্রাসী হামলায় নিহত যুবদল কর্মী আব্দুল জব্বারের স্ত্রীসহ মোট ১১ জন দুস্থ ও অসুস্থ ব্যক্তির হাতে এই নগদ অর্থ তুলে দেওয়া হয়।

ছবি: সংগৃহীত।

অর্থ বিতরণকালে সংসদ সদস্য সাবিরা সুলতানা বলেন, সমাজের অসহায় এবং অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সরকারি এই সহায়তা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়, সে জন্য তিনি আন্তরিকভাবে কাজ করছেন এবং সামনেও এই ধারা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, বিএনপি নেতা আব্দুল হাই, আব্দুল ওহাব এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোলসহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।