বিকারগাছায় কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টা মামলার আসামি গ্রেফতার

0
ছবি: সংগৃহীত।

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টার মামলায় মো.হাবিবুল্লাহ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। হাবিবুল্লাহ উপজেলার কাঁটাখাল এলাকার বাসিন্দা।

এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকাল ১০টার দিকে কপোতাক্ষ নদের ঘাট থেকে গোসল শেষে বাড়ি ফিরছিল ওই কিশোরী। এ সময় মো. হাবিবুল্লাহ তার পথরোধ করে হাত ধরে টানাটানি করে তার শ্লীলতাহানির চেষ্টা করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে শনিবার ঝিকরগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা রুজুর পর ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান অভিযুক্ত মো. হাবিবুল্লাহকে গ্রেফতার করেন।