0

স্টাফ রিপোর্টার,অভয়নগর (যশোর)॥ অভয়নগর উপজেলার নওয়াপাড়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে বৃহস্পতিবার ফুলেল শুভেচ্ছা দিয়েছেন নওয়াপাড়া ইমারত শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি নজরুল ইসলাম মল্লিক,সিনিয়র সহসভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোজাফফর আহমেদ,যুগ্ম সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, সহসাধারণ সম্পাদক আশরাফুজ্জামান প্রিন্স, কোষাধ্যক্ষ মফিজুর রহমান, দপ্তর সম্পাদক শাহীন আহমেদ, ক্রীড়া সম্পাদক এম.এম আলাউদ্দিন, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন,নির্বাহী সদস্য সেলিম হোসেন ও রবিউল ইসলাম বিশ্বাস। নওয়াপাড়া ইমারত শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, ইউনিয়নের সভাপতি মোশারেফ হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর জব্বার, সাংগঠনিক সম্পাদক তককেল সরদার, কোষাধ্যক্ষ আনিসুর রহমান প্রমুখ।