৫৬টি মাল্টা ও পেয়ারা গাছ কেটে শত্রুতা

0

মহেশপুর (ঝিনাইদহ)সংবাদদাতা॥ জমি-জমা নিয়ে বিরোধে ও আদালতে মামলার কারণে মাঠের মাল্টা ও পেয়ারাগাছ কেটে দেয়া হয়েছে। এমন ঘটনা ঘটেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার হামিদপুর মৌজার হুদোর মাঠে।
ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা গেছে, মহেশপুর উপজেলার হামিদপুর মৌজার হুদোর মাঠে ৬শতক জমি নিয়ে শংকরহুদা গ্রামের মাওলা বক্সের ছেলে মতিয়ার মন্ডলের সাথে বামনগাছী (বেলেমাঠ) গ্রামের শহিদুল মন্ডলদের দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলে আসছে।
এলাকাবাসী জানান, পৈত্রিক সূত্রে পাওয়া জমি বামনগাছী (বেলেমাঠ) গ্রামের শহিদুল মন্ডল প্রায় ৫০ বছর ধরে ভোগ দখল ও জমিতে চাষ করে আসছেন। বর্তমানে শহিদুল মন্ডল ওই জমিতে মাল্টা ও পেয়ারা গাছ রোপণ করেন। রাতে মতিয়ার মন্ডল ধরন্ত ৫৬টি মাল্টা ও পেয়ারা গাছ কেটে সাবাড় করে দেন। গাছ কাটতে বাধা দিলে প্রতিপক্ষরা গাছের মালিককে গালিগালাজ ও মারপিট করতে আসেন। এমনকি প্রাণনাশের হুমকি দেয়া হয়। এ ঘটনায় শহিদুল মন্ডল বাদি হয়ে মতিয়ার মন্ডল,মশিয়ার মন্ডল ও আজিজার মন্ডলকে আসামি করে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তদন্ত কর্মকর্তা এস আই আসাদ জানান, বিষয়টি তদন্তের জন্যে এএসআই রেজাকে দায়িত্ব দেয়া হয়েছে। এএসআই রেজা জানান, অভিযোগটি পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।