৩৩ রানে জয়ী পাকিস্তান

0

স্পোর্টস ডেস্ক॥ ইফতিখার ও শাদাবের ব্যাটিং ঝড়ে বড় সংগ্রহ পেয়েছিল পাকিস্তান। সেটা তাড়া করতে নেমে শুরুতেই হোচট খায় দক্ষিণ আফ্রিকা। ৯ ওভারে ৬৯ রানেই তারা হারায় চার টপ অর্ডারকে। তখনই নামে বৃষ্টি। কিন্তু প্রোটিয়ারা ছিল ১৫ রান পেছনে। তাই বৃষ্টি না থামলে এ ব্যবধানে হারতে হতো। তবে শেষে বৃষ্টি থামলেও শেষ পর্যন্ত জেতা হয় বাভুমাদের। ডিএলএস পদ্ধতিতে ৩৩ রানের জয়ী হয়েছে বাবর আজমের দল। ব্যাটে আর বলে সমান নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন পাকিস্তানের সহ-অধিনায়ক শাদাব খান। বল হাতে ১৬ রান দিয়ে শিকার করেন দুটি উইকেট। ব্যাটিংয়ে ২২ বলে খেলেন ৫২ রানের দুর্দান্ত এক ইনিংস। তাতে পাকিস্তান পেয়েছিল ১৮৫ রানের বড় সংগ্রহ। সেই রান তাড়া করতে নেমে শুরু থেকে প্রোটিয়াদের চাপে রাখেন পাকিস্তানি বোলাররা। শাহিন আফ্রিদির বলে প্রথম ওভারেই শিকার হন কুইন্টন ডি কক। তৃতীয় ওভারে এসে রাইলি রুশোকে শিকার করেন এ পেসার। তারপরই ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাভুমাও রক্ষণাত্মক মনোভাব থেকে বেরিয়ে আগ্রাসী ব্যাট করতে থাকেন। সঙ্গে যোগ দেন অ্যাইডেন মারকরাম। পাওয়ার প্লে শেষে সপ্তম ওভারে আরও জ্বলে উঠেন। তুলে নেন ১৭ রান। তাতেই যেন ক্ষিপ্র হয়ে যান পাক বোলাররা। অষ্টম ওভারে সহ-অধিনায়ক শাদাব খান নিজের প্রথম স্পেলেই তুলে নেন বিপজ্জনক হয়ে ওঠা এ দুই ব্যাটারের উইকেট। তারপরেই নামে বৃষ্টি। বৃষ্টিতে খেলা নেমে আসে ১৪ ওভারে। প্রোটিয়াদের নতুন লক্ষ্য দাঁড়ায় ১৪২। ৩০ বলে ৭৩ রানের লক্ষ্য সামনে আসে। সেটা তাড়া করতে নেমে ধুন্ধুমার ব্যাট চালাতে থাকেন। কিন্তু তখনও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। তাতে ৩৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। শাহিন আফ্রিদি ৩ ওভারে ১৪ রান দিয়ে তিন উইকেট শিকার করেছেন। এছাড়া নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ ওয়াসিম নিয়েছেন একটি উইকেট। বাভুমা ১৯ বলে ৩৬ ও মারকরাম ১৪ বলে ২০ রান করে আউট হন।