চৌগাছা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছা সরকারি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা বৃহস্পতিবার হাসপাতালের হলরুমে সভা অনুষ্ঠিত হয়। সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মু. আহসানুল মিজান রুমি।

কমিটির সভাপতি যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদের সভাপতিত্বে সভায় আলোচনা করেন চৌগাছার কৃতীসন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাজনৈতিক বিশ্লেষক ড. এম শওকত আলী, যশোর আদ-দ্বীন হাসপাতালের পরিচালক ও চৌগাছা সরকারি হাসপাতালের সাবেক চিকিৎসক ডা. ইমদাদুল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ, উপজেলা বিএনপির সহ সভাপতি ও পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, জামায়াতের সহকারী সেক্রেটারি কামাল আহমেদ প্রমুখ।

এ সময় ব্যবস্থাপনা কামটির সদস্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আগামী ১১ জুলাই চৌগাছা ১শ শয্যা সরকারি হাসপাতাল উদ্বোধন, হাসপাতালে চিকিৎসা সংকট, ব্যক্তি উদ্যোগে ৩০ জন পরিচ্ছন্নকর্মী নিয়োগ, রোগীদের সেবারমাণ বৃদ্ধি, হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনাসহ বিভিন্ন বিষয়ে সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হয়।